SafePath
English

রিপোর্টের নিয়ম

রিপোর্ট কীভাবে কাজ করে, কতবার দেওয়া যায় আর ম্যাপ কীভাবে ঠিক রাখা হয়, সহজ কথায় সব এখানে।

কতবার রিপোর্ট দিতে পারবেন

  • একই ফোন বা একই ইন্টারনেট থেকে ৩০ মিনিটে একটি এবং দিনে সর্বোচ্চ ৫টি রিপোর্ট দেওয়া যাবে।
  • সারাদিনে সর্বোচ্চ ৫টা রিপোর্ট দিতে পারবেন।
  • সীমা পেরিয়ে গেলে একটু পরে আবার চেষ্টা করুন, নিজে থেকেই আবার চালু হয়ে যাবে।
  • রিপোর্ট পাঠানোর আগে ছোট একটা যাচাই হয়, যাতে বোঝা যায় আপনি মানুষ, রোবট নন।

কী নিয়ে রিপোর্ট দিতে পারবেন

  • আপনার সাথে বা আপনার চোখের সামনে কোনো ছিনতাই হলে।
  • কোনো জায়গায় প্রায়ই ছিনতাই হয়, এলাকার মানুষ হিসেবে এমনটা জানলে।
  • ভালো খবরও দিতে পারেন, যেমন রাস্তায় আলো আছে, পুলিশ টহল দেয়, দোকান খোলা থাকে বা সিসিটিভি আছে।
  • এক বছর আগের ঘটনা পর্যন্ত জানানো যায়। সামনের কোনো তারিখ বা সময় দেওয়া যায় না।

আপনার পরিচয় গোপন থাকে

  • নাম, ফোন নম্বর বা কোনো অ্যাকাউন্ট লাগে না।
  • আমরা শুধু মোটামুটি জায়গাটা রাখি, আশপাশের ১৫০ মিটারের মতো। আপনার ঠিক ঠিকানা কখনো রাখি না।
  • লেখার মধ্যে ভুল করে ফোন নম্বর বা ইমেইল দিয়ে ফেললে আমরা নিজেরাই মুছে দিই। লেখা ৫০০ অক্ষরের মধ্যে রাখুন।
  • আপনার ফোন বা ইন্টারনেটের আসল তথ্য আমরা রাখি না। শুধু একটা গোপন কোড রাখি, যাতে একজন বারবার রিপোর্ট দিচ্ছে কি না বোঝা যায়।

রিপোর্ট কীভাবে যাচাই হয়

  • নতুন রিপোর্ট শুরুতে কম গুরুত্ব পায়। মডারেটর যাচাই করলে বা আরও কেউ একই কথা জানালে গুরুত্ব বাড়ে।
  • এক ফোন থেকে এক মাসে ৩টা রিপোর্ট ভুয়া প্রমাণ হলে, সেই ফোন থেকে ৭ দিন আর রিপোর্ট দেওয়া যাবে না।
  • অল্প কয়েকটা ফোন থেকে একই জায়গায় হঠাৎ অনেক রিপোর্ট এলে মডারেটর বিষয়টা খতিয়ে দেখেন।
  • অন্যের রিপোর্টে “আমিও দেখেছি” দিনে ৩০ বার পর্যন্ত চাপতে পারবেন। নিজের রিপোর্টে চাপলে সেটা গোনা হয় না।

ম্যাপে কখন দেখা যায়

  • কোনো এলাকা ম্যাপে দেখাতে অন্তত ২ জন আলাদা মানুষের ৩টা রিপোর্ট লাগে। তাই কে রিপোর্ট দিয়েছে, সেটা বোঝা যায় না।
  • পত্রিকায় ছাপা খবর আগে থেকেই সবার জানা, তাই একটা খবরেই এলাকা দেখানো হয়। সাথে মূল খবরের লিংকও থাকে।
  • পুরোনো রিপোর্টের গুরুত্ব আস্তে আস্তে কমে যায়, যাতে ম্যাপে এখনকার অবস্থাটা বোঝা যায়।
  • রং দেখে বুঝবেন কোথায় কত রিপোর্ট এসেছে। সবুজ মানেই নিরাপদ না, আবার লাল মানেই নিশ্চিত বিপদ না।

ভিডিও দেওয়ার নিয়ম

  • ছিনতাইয়ের রিপোর্টের সাথে চাইলে ভিডিও দিতে পারেন। ভিডিও ৯০ MB-এর মধ্যে হতে হবে; বড় হলে YouTube বা Google Drive-এ আপলোড করে লিংক দিন।
  • সব ভিডিও আগে একজন মডারেটর দেখেন। ঠিক থাকলে এলাকার পেজে দেখানো হয়, তবে শব্দ ছাড়া।
  • ভিডিও বাতিল হলে সেটা পুরোপুরি মুছে ফেলা হয়।

যা দেবেন না

  • বানানো বা মিথ্যা ঘটনা দেবেন না। কারও নাম বা পরিচয় লিখবেন না, কাউকে হয়রানিও করবেন না।
  • অশ্লীল, আপত্তিকর বা বিজ্ঞাপনের লেখা বা ভিডিও দেবেন না।
  • একই ঘটনা একবারই জানান। অন্যরা দেখে থাকলে “আমিও দেখেছি” চেপে দিতে পারবেন।

কোনো রিপোর্ট বা ভিডিও নিয়ে আপত্তি থাকলে আমাদের জানান। যোগাযোগ

ছিনতাইয়ের তথ্য দিন